বিআইএম পিজিডি সমাবর্তন ২০২৬: রেজিস্ট্রেশন চলছে, শেষ তারিখ ৩০ নভেম্বর

Author: তানভীর হোসাইন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর পিজিডি সমাবর্তন ২০২৬ আগামী শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২৬ তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB), জোয়ার সাহারা, খিলক্ষেত (৩০০ ফুট পূর্বাচল লিংক রোড সংলগ্ন), ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান চলবে সকাল ৮:৩০টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত।

বিআইএম পরিচালিত এক বছর মেয়াদি পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সসমূহের ২০০২-২০০৩ সেশন থেকে ২০২৫ সেশন পর্যন্ত উত্তীর্ণ গ্র্যাজুয়েটগণ এই সমাবর্তনে অংশ নিতে পারবেন (বিআইএম পিজিডি সেলের নোটিশ, ১৫ সেপ্টেম্বর ২০২৬)।

রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য:

  • রেজিস্ট্রেশন চলছে: ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ (সোমবার), রাত ১১:৫৯ পর্যন্ত
  • রেজিস্ট্রেশন ফি: গ্র্যাজুয়েট ৩,০০০ টাকা; অতিথি ১,৫০০ টাকা (সর্বোচ্চ একজন); ড্রাইভার ৫০০ টাকা
  • পেমেন্ট: সূর্য পে (মোবাইল ব্যাংকিং বা কার্ড)
  • প্রয়োজনীয়: সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (সর্বোচ্চ ২ এমবি), জাতীয় পরিচয়পত্র, সক্রিয় হোয়াটসঅ্যাপ নম্বর
  • অনলাইন রেজিস্ট্রেশন: https://www.bimconvocation.org

রেজিস্ট্রেশন শেষে কিউআর কোডযুক্ত অফিসিয়াল পাস ডাউনলোড করা যাবে।

বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিমা) এই আয়োজনে বিআইএম-এর পাশে থেকে সহযোগিতা করছে। সকল অ্যালামনাই সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে সমাবর্তনে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

হেল্পলাইন: 01710503393, 01797550394 (হোয়াটসঅ্যাপ), 01789631922

ই-মেইল: info@bimconvocation.org, pgd@bim.gov.bd

তানভীর হোসাইন

সাধারণ সম্পাদক, বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিমা)

Download File